শর্তাবলী (Terms of Service)

শর্তাবলী (Terms of Service)

আপনার মাতৃভাষা বাংলাতে জানুন আমাদের শর্তাবলীসমূহ

1 সাধারণ নিয়মাবলী

প্রতিটি প্রতিষ্ঠানের মতোই, আমাদের সার্ভিস ব্যবস্থাপনাতেও কিছু নির্ধারিত টার্মস ও কন্ডিশন রয়েছে। এই নিয়ম ও শর্তসমূহ লঙ্ঘন করলে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পূর্ণ অধিকার সংরক্ষণ করে।

2 সঠিক তথ্য প্রদান

সার্ভিস অর্ডারের সময় এনআইডি বা পাসপোর্ট অনুযায়ী সঠিক তথ্য দিতে হবে। তথ্য ভুল হলে সার্ভিস অ্যাক্টিভ করা হবে না।

3 ডোমেইন অ্যাক্টিভেশন

ডোমেইন রেজিস্ট্রেশন ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা সময় নিতে পারে। দ্রুত প্রয়োজন হলে সাপোর্ট টিকেটের মাধ্যমে জানাতে পারেন।

4 ভেরিফিকেশন (BDIX/Server)

BDIX VPS / বেয়ার মেটাল সার্ভার অর্ডারের পর এনআইডি বা পাসপোর্ট সাবমিট করতে হবে। তথ্য সঠিক হলে সার্ভিস অ্যাক্টিভ হবে, অন্যথায় অর্ডার ক্যানসেল (পলিসি অনুযায়ী রিফান্ড)।

5 নিষিদ্ধ কনটেন্ট ও পলিসি

পাইরেসি, জুয়া, MLM, অশ্লীল, আইনবিরোধী বা ক্ষতিকর কনটেন্ট হোস্ট করা যাবে না। প্রমাণ পাওয়া গেলে সার্ভিস বিনা নোটিশে সাসপেন্ড বা ডিলিট করা হবে।

6 অটোমেটিক ব্যাকআপ

ফ্রি ব্যাকআপ রাখা হয়, তবে সবসময় নিশ্চিত গ্যারান্টি নেই। নিজ দায়িত্বে ব্যাকআপ সংরক্ষণ করা আবশ্যক।

7 ডেটা নিরাপত্তা ও ক্র্যাশ

সার্ভার ক্র্যাশ বা ডেটা সমস্যায় সর্বশেষ ব্যাকআপ প্রদান করা হবে। নিজস্ব ব্যাকআপ রাখা সবচেয়ে নিরাপদ ব্যবস্থা।

8 কোলোকেশন পলিসি

আমাদের পক্ষ থেকে দুর্ঘটনায় সার্ভার ক্ষতিগ্রস্ত হলে Talukder Data Center ক্ষতিপূরণ বহন করবে।

9 রিফান্ড (নতুন অর্ডার)

শুধুমাত্র নতুন অর্ডারের ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য। রিনিউ বা অন্য কোনো কাজের জন্য নয়।

10 রিফান্ড (সাসপেনশন)

নিয়ম ভাঙার কারণে সার্ভিস বন্ধ হলে কোনো রিফান্ড দেওয়া হবে না।

11 সাপোর্ট ও সমাধান

সমস্যা জানালে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। কখনো কখনো পরিস্থিতির কারণে দেরি হতে পারে।

12 অ্যাডমিন এক্সেস

নিরাপত্তা প্রয়োজনে আমরা আপনার হোস্টিং অ্যাকাউন্টে প্রবেশ করতে পারি। তবে এতে ক্ষতি না হয় সে বিষয়ে সতর্ক থাকি।

13 সেবার নিশ্চয়তা ও পরিবর্তন

সার্ভিস সবসময় চালু থাকবে এমন নিশ্চয়তা নেই। সময় অনুযায়ী শর্তাবলী পরিবর্তন হতে পারে এবং সকল গ্রাহককে তা মেনে নিতে হবে।